শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু ১৯ নভেম্বর, তথ্য নেওয়া হতে পারে সেপ্টেম্বর পর্যন্ত

১৭ নভেম্বর ২০২৫, ০৮:০২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে। এছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের অনুমোদন দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বলে জানা গেছে।

সোমবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রের তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ১৯ নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। শূন্য পদের তথ্য সংশোধনের জন্য তিনদিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানরা। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এনটিআরসিএ। ওই চিঠিতে এনটিআরসিএ জানিয়েছিল ৩০ জুন অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নেওয়া হবে। গত ৯ নভেম্বর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এ চিঠি অনুমোদনের জন্য ফাইল তুলেছে মন্ত্রণালয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। এটি অনুমোদনের জন্য ফাইল তোলা হয়েছে। জুন অথবা ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটি অনুমোদন দেওয়া হবে। ফাইল অনুমোদন হলে বিষয়টি এনটিআরসিএকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, টেলিটকের সঙ্গে আলোচনায় আমরা একটি ড্রাফট করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার এ সংক্রান্ত চিঠি টেলিটকের কাছে পাঠানো হবে। তবে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠি না পাওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত না।

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬