৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান নিয়ে গণবিজ্ঞপ্তি এনটিআরসিএর

১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (১০ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, এনটিআরসিএ কর্তৃক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে ১৮ হাজার ৮৯৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে কোন প্রকার হয়রানি না করে উক্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে আবশ্যিকভাবে নিয়োগপত্র প্রদান করবে।’

এতে আরও বলা হয়, ‘নিয়োগপত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রার্থীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। অন্যথায় উক্ত  পদ শূন্য মর্মে বিবেচিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ কোন প্রকার হয়রানি না করে যোগদানকৃত শিক্ষকের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করবেন।’

দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬