১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে নতুন নির্দেশনা এনটিআরসিএর

২১ আগস্ট ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © টিডিসি সম্পাদিত

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট/সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোডে সময় বাড়াচ্ছে এনটিআরসিএ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এনটিআরসিএ’র পরিচালক (উপসচিব) আব্দুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) পুনরায় ডাউনলোড/সংশোধন করার জন্য যেসকল প্রার্থী আবেদন করেছেন, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা ডুপ্লিকেট/সংশোধিত ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করতে পারেননি তাদেরকে ডাউনলোডের সুযোগ প্রদান করে সময় বর্ধিত করা হবে।

বিষয়টি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও চিঠিতে বলা হয়।

 

NTRCA

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬