শিক্ষক নিয়োগের সংশোধিত বিধির পরিপত্র জারি হতে পারে আগামী সপ্তাহে

১৪ আগস্ট ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৫১ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন বিধি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য একটি খসড়া তৈরি করে তা অনুমোদনের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিধি অনুমোদনের কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে থাকায় আগামী সপ্তাহে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএর মাধ্যমে। প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয়। এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে থাকে। এর ফলে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয়। এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে অনেকের বয়স শেষ হয়ে যায়। পরবর্তীতে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। 

মন্ত্রণালয় জানিয়েছে, এসব অসামঞ্জস্যতা দূর করতে এনটিআরসিএর নিয়োগ বিধি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে। সংশোধিত খসড়ায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরীবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনের দিন থেকে প্রার্থীর বয়স হিসাব করা হবে। 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-২) মো. হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিতে কিছু পরিবর্তন করা হবে। আগামী সপ্তাহে সংশোধিত বিধির পরিপত্র জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।’

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিধিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা ৫০ হাজার হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইভা নয়; চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬