৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কি কাল হচ্ছে? যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

১১ আগস্ট ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৬:৪১ PM
আমিনুল ইসলাম ও এনটিআরসিএ লোগো

আমিনুল ইসলাম ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামীকাল মঙ্গলবার করা হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর চাউর হয়েছে। তবে এ খবরের কোনো সত্যতা নেই বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকাল ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে না। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে।’

৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে বলে আপনি জানিয়েছিলেন। চলতি সপ্তাহে সুপারিশের সম্ভাবনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, ‘কবে সুপারিশ করা যাবে সে বিষয়ে আমরা টেলিটকের কাছে জানতে চেয়েছি। তবে তারা এখনো কিছু জানায়নি। টেলিটক কাজ করছে। টেলিটকের কাজ শেষ হলে তারা আমাদের সময় জানাবে। তখন সুপারিশের দিনক্ষণ বলা যাবে।’

গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় গত ২২ জুন। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। 

অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।

মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-ফ্রান্স সেমিফাইনাল
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় দুদিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
  • ১৫ জুলাই ২০২৬
দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ
  • ১৪ জুলাই ২০২৬
হাবিপ্রবিতে ডেটা সায়েন্স–পরিসংখ্যান একীভূতের দাবিতে শিক্ষার…
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে…
  • ১৪ জুলাই ২০২৬
যাদেরকে ফার্মের মুরগি বলছেন, সেই জেন-জিই মহাকাব্যিক বিপ্লব …
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence