৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করলেন যতজন

১৪ জুলাই ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় ৫৯ হাজার প্রার্থী আবেদন করেছেন। আবেদনকৃতদের সবাই পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেছেন। গতকাল রোববার আবেদন ফি জমা দেওয়ার সময় শেষ হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘৫৮ হাজার ৭০০ এর বেশি প্রার্থী ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। আবেদনের সময় তারা সবাই পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেছেন। এবার পৃথকভাবে ভি-আর ফরম পূরণ করতে হয়নি।’

এদিকে খুব দ্রুত সময়ের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের নিয়োগ সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসিএ সচিব এ এম রিজওয়ানুল হক। তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে। তবে কবে সুপারিশ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০ জুলাই রাত ১২টায় শেষ হয়েছে। আবেদন ফি জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

প্রকাশিত ৬ষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ রয়েছে।

আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি, নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না।

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরু একাদশে থাকছে একাধিক চ…
  • ১৫ জুলাই ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ১৫ জুলাই ২০২৬
প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এল ভিভো ওয়াই৫০০
  • ১৫ জুলাই ২০২৬
পুকুর থেকে স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার,পরিবারের দাবি …
  • ১৫ জুলাই ২০২৬
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে বিনামূল্যে সার-বীজ সরবরাহ করা…
  • ১৫ জুলাই ২০২৬
ওয়ানডে বিশ্বকাপে বড় পরিবর্তন আনল আইসিসি  
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence