৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল

০৮ জুলাই ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ১০:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ চলছে। আগামী ১০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আর ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত। এরপরই চূড়ান্ত সুপারিশের কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শেষ করতে এক মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ‘এবার পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণের পর সেটি সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হবে। ভি-রোল ফরমগুলো চেক করতে কিছুটা সময় লাগবে। এ ছাড়া এগুলো সঠিক প্রক্রিয়ায় পাঠাতে হবে। সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশে এক মাসের মতো সময় লাগতে পারে। তবে কাজ দ্রুত শেষ করতে পারলে চূড়ান্ত সুপারিশও দ্রুত হবে।

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে জানতে চাইলে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চূড়ান্ত সুপারিশ কবে করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পুলিশ ভেরিফিকেশনের বিষয়টিও রয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশ করতে কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না।’

এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২২ জুন থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়।

প্রকাশিত ৬ষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ রয়েছে।

আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি, নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9