চয়েজ রি-অর্ডারের সুযোগ নিয়ে যা জানালেন এনটিআরসিএ সচিব

০৮ জুলাই ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০০ PM
এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক

এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক © ফাইল ফটো

৬ষ্ঠ গণিবিজ্ঞপ্তিতে আবেদনে করতে গিয়ে অনেক প্রার্থী প্রতিষ্ঠান পছন্দক্রম ভুল দিয়েছেন। এসব প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব এ এম এম রিজওয়ানুল হক।

এনটিআরসিএ সচিব জানান, যাদের চয়েজ দিতে ভুল হয়েছে, তাদের অনেকেই আবেদন করেছেন। তবে এখনো তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক বিবেচনায় আবেদনকারী প্রার্থীদের চয়েজ রি-অর্ডারের সুযোগ দেওয়া হতে পারে।

সবাইকে চয়েজ অর্ডারের সুযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে এ এম এম রিজওয়ানুল হক আরও বলেন, ‘সামগ্রিকভাবে সবাইকে সুযোগ দেওয়া হবে না। সুযোাগ দেওয়া হলে কেবলমাত্র যারা আবেদন করেছেন তাদের দেওয়া হবে।’

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে এনটিআরসিএ সচিব আরও বলেন, ‘প্রার্থীদের সুবিধার জন্যই আবেদন সাময়িক স্থগিত করা হয়েছিল। এখন সবাই আবেদন করতে পারছেন। কারো কোনো অসুবিধা হচ্ছে না। কাজেই আবেদনের সময় বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না।’

এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। আবেদন ফি জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই পর্যন্ত। 

প্রকাশিত ৬ষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ রয়েছে।

আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি, নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9