শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও

০৭ জুলাই ২০২৫, ০২:১২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৩০ PM
শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ

শাহবাগে সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিলটি এগিয়ে যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের দিকে এবং ভবন ঘেরাও করেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, মৌখিক পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে বিপুলসংখ্যক প্রার্থীকে ফেল করানো হয়েছে। তাদের দাবি, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিকেও অংশ নিয়েছেন, তাদের সকলেরই শিক্ষকতার যোগ্যতা রয়েছে।

আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, ‘আমরা বৈষম্যের শিকার। ৮৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ২৩ হাজারকে অকৃতকার্য দেখানো হয়েছে—এটা সম্পূর্ণ অন্যায়।’

পরীক্ষার্থীরা জানান, মৌখিক পরীক্ষায় যারা ফেল করেছেন, তাদের সবাইকে উত্তীর্ণ করে সনদ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬