১৮তম শিক্ষক নিবন্ধন

প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

২২ জুন ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:১০ AM
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশের  জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ © টিডিসি

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীকে সনদ প্রদানের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। 

এর আগে, সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীর বলছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন তারা এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি জিসানুল হক বলেন, আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে দাঁড়ান। প্রায় এক ঘণ্টা তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে লাঠিপেটা করা হয়নি বা মারধর করা হয়নি। এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬