কারিগরি পদে জেনারেলদের সুপারিশ নিয়ে যা বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

১৬ জুন ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ১২:৫৫ PM
মুহম্মদ নূরে আলম সিদ্দিকী ও এনটিআরসিএ লোগো

মুহম্মদ নূরে আলম সিদ্দিকী ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি পদে জেনারেল সনদধারীদের সুপারিশ করা হবে না। প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো চাহিদা যাচাই-বাছাই করা হয়েছে। বিএম পদে জেনারেলদের সুপারিশের সুযোগ নেই।’

রোববার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে বিএম কলেজে জেনারেল সনদধারীদের সুপারিশ করা হয়েছে। এর ফলে অনেক বিএম সনদধারী ভালো প্রতিষ্ঠানে কিংবা নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে সুপারিশ পাননি। 
 
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এমন কিছু হবে না। আমরা বিষয়গুলো দেখছি। জেনারেল সনদধারী বিএম কলেজে আবেদন করলে সেটি বাতিল করা হবে।’ এমন কোনো তথ্য পেলে সেটি এনটিআরসিএকে জানানোর অনুরোধ করেছেন তিনি।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। টাকা জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।

সোমবার (১৬ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য  মো: শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন থেকে। এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। 

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950