এনটিআরসিএর বোর্ড সভা কাল, আলোচনায় যা থাকছে

০৩ জুন ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:৫৮ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামীকাল বুধবার (৪ জুন) এনটিআরসিএর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বুধবার আমাদের বোর্ড সভা রয়েছে। সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।’

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, বোর্ড সভায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থ বছরের এনটিআরসিএর বাজেট, ১৯তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা কীভাবে হবে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে সে বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আলোচনায় অনেক কিছুই থাকবে। কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে অধিকাংশ বিষয়গুলো আলোচনা পর্যায়েই থাকবে। ১৮তম নিবন্ধনের ফল প্রকাশ, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি, ১৮তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বদের আবেদন জটিলতাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

১৮তম নিবন্ধনের ফল হতে পারে কাল
এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামীকাল বুধবার প্রকাশ করা হতে পারে। এনটিআরসিএর বোর্ড সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার এ নিবন্ধনের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কোন সময় ফল প্রকাশিত হবে সেটি স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সবকিছু ঠিক থাকলে অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যা না হলে ঈদের আগেই ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশিত হবে।’

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬