১৮তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ

০৩ জুন ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:০০ AM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে কোনো সময় এ নিবন্ধনের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ জুন) এনটিআরসিএর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামীকাল বুধবার সংস্থাটির বোর্ড সভা রয়েছে। এ সভা শেষে ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে অগাামীকাল বুধবারই ফল প্রকাশিত হবে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কোন সময় ফল প্রকাশিত হবে সেটি স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সবকিছু ঠিক থাকলে অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যা না হলে ঈদের আগেই ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশিত হবে।’

জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। এতে ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন।

গত বছরের ১৪ অক্টোবর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। 

উপজেলা-জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের বদলি কীভাব…
  • ২৩ জুলাই ২০২৬
‘১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন’
  • ২৩ জুলাই ২০২৬
গুগলকে সাড়ে ১২ হাজার কোটি টাকা জরিমানা
  • ২৩ জুলাই ২০২৬
রুয়েট শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগে বাংলা টিফিনকে শো…
  • ২৩ জুলাই ২০২৬
রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্র ফেডারেশনের পর ছাত্রদলের পূর্ণ…
  • ২৩ জুলাই ২০২৬
নারী চিকিৎসককে কুপ্রস্তাব, অভিযোগ প্রত্যাহারের পর হাসপাতালে…
  • ২৩ জুলাই ২০২৬