জুনের দ্বিতীয় সপ্তাহে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল

৩১ মে ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
শিক্ষক এবং এনটিআরসিএ ও সরকারি লোগো

শিক্ষক এবং এনটিআরসিএ ও সরকারি লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ‘জুনের দ্বিতীয় সপ্তাহে’ প্রকাশিত হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর চাউড় হয়েছে । যদিও এ খবরের কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে জুন মাসের শেষ দিকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএর একাধিক সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এটি জুনের কোন সময় প্রকাশিত হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। আসন্ন ঈদুল আযহার ছুটি শেষে সভা করে বিজ্ঞপ্তি প্রকাশের সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে ১৮তম নিবন্ধনধারীদের চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। এটি হয়তো ঈদের আগেই হয়ে যাবে। এরপর আমাদের শীর্ষ কর্তারা বৈঠক করে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।’

জুনের দ্বিতীয় সপ্তাহে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, ‘ঈদের ছুটি শেষ হবে আগামী ১২ জুন। ওইদিনই তো দ্বিতীয় সপ্তাহ শেষ হবে। সরকারি ছুটি শেষে অফিস খুলবে ১৫ জুন থেকে। অর্থাৎ জুনের তৃতীয় সপ্তাহে। তাহলে আপনি নিজেই চিন্তা ভাবুন, জুনের দ্বিতীয় সপ্তাহে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না।’

প্রসঙ্গত, এই মুহূর্তে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ এক হাজার ১৪২টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিষ্ঠান সমূহে ৫৪ হাজার ৭২৮টি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৬ হাজার ৪১৪টি পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে নিয়োগ দিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9