৫ম গণবিজ্ঞপ্তি: ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের সুপারিশে সম্মতি মন্ত্রণালয়ের

২০ আগস্ট ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব মোসুম্মিদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ৫ম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে এ মন্ত্রণালয় সম্মত্তি দিয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে।

আরো পড়ুন: উপদেষ্টা ও সচিবের সম্মতিতে নতুন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি: এনটিআরসিএ চেয়ারম্যান

এ জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে-
ক. নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য/আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে।

খ. প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং

গ. বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে।

দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক সেবনের দায়ে দুই দুলালের ৬ মাসের কারাদণ্ড
  • ৩০ জুলাই ২০২৬