বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, ‘বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ’ নামে আসছে

২৯ জুলাই ২০২৪, ১০:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © লোগো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। সংক্ষেপে এনটিআরসিএ নামে পরিচিত। ‘বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫’-এ পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হচ্ছে। এজন্য নতুন একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে।

সেটি অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে ‘বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ’ নামে নামকরণ করা হবে। আর এই আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৪ নামে অভিহিত হবে।

আজ সোমবার (২৯ জুলাই) এনটিআরসিএ’র ওয়েবসাইটে আইনের খসড়াটি প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত/পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসিএ’র ই-মেইলে ([email protected]) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ রহিতক্রমে উহার বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৩ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) আপলোড করা হয়েছে।

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9