১৭তম শিক্ষক নিবন্ধনের সনদ পেতে করণীয় জানাল এনটিআরসিএ

০৩ মার্চ ২০২৪, ০৬:১৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের সনদ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই। প্রার্থীদের সনদ উত্তোলনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়কে সনদ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে,  গত ২৯ ফেব্রুয়ারি থেকে জেলা শিক্ষা কর্মকর্তা অথবা তাদের মনোনিত প্রতিনিধিদের কাছে প্রার্থীদের সনদ বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের নিজ জেলার শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সনদ সংগ্রহ করতে হবে। সনদ সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা মানতে হবে প্রার্থীদের।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, সনদপত্র বিতরণ কালে প্রার্থীর সকল শিক্ষা সনদের মূলকপি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রদত্ত প্রবেশপত্র দেখাতে হবে। এ সকল কাগজপত্রের সত্যতা যাচাই করবে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়।

প্রার্থীকে নিজে গিয়ে সনদ সংগ্রহ করতে হবে। প্রার্থী অসুস্থ হলে তাঁর প্রদত্ত Authorization Letter-এর ভিত্তিতে তাঁর প্রতিনিধি সনদ সংগ্রহ করতে পারবে, তবে সেক্ষেত্রে প্রার্থীর সকল শিক্ষা সনদের মূলকপি পরীক্ষান্তে উহার সত্যায়িত ফটোকপিসমূহ জমা দিতে হবে।

সনদ গ্রহণকালে বিতরণ রেজিস্টার-শিটের সংশ্লিষ্ট ঘরে প্রার্থীকে স্বাক্ষর করতে হবে এবং সনদের ক্রমিক নং ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে গেলে হলে প্রার্থীর আবেদনের সাথে থানায় দায়েরকৃত জিডি'র কপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

সনদ গ্রহণ করার জেলা সমূহ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট,  ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ এবং জামালপুর।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence