শূন্য পদের তথ্য সংগ্রহ নিয়ে যা জানাল এনটিআরসিএ

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারিন স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিগগিরই শূন্য পদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে। চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরুর পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান। 

তিনি বলেন, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে। এজন্য কিছু কাজ বাকি রয়েছে। সে বিষয়ে আলোচনা করতে টেলিটকের কর্মকর্তাদের ডাকা হয়েছিল।আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করতে। এজন্য টেলিটককে অনুরোধ করা হয়েছে। 

এদিকে শূন্য পদের তথ্য সংগ্রহের লক্ষ্যে টেলিটকের সঙ্গে অনানুষ্ঠানিক সভা করেছে এনটিআরসিএ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এনটিআরসিএ’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করতে টেলিটকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের ডাকা হয়েছিল। ই-রেজিস্ট্রেশন কৃত প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তথ্য হালনাগাদ করেছে কি না সে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরুর তাগাদা দেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, চলতি মাসের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরুর বিষয়ে আলোচনা করতে টেলিটকের কর্মকর্তাদের ডাকা হয়েছিল। আমরা কিছু তথ্য তাদের যাচাই করতে বলেছি। এই প্রক্রিয়া দ্রুত শেষ করে শূন্য পদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।

আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ…
  • ০২ আগস্ট ২০২৬
মেঘনার চরে প্রতি রাতেই হচ্ছে গরু-মহিষ চুরি, দিশেহারা খামারি…
  • ০২ আগস্ট ২০২৬