এনটিআরসিএ’র সামনে ১৭তম নিবন্ধনে উত্তীর্ণদের মানববন্ধন কাল

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়ার দাবিতে আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) মানববন্ধন করবেন চাকরিপ্রার্থীরা। ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা এ মানববন্ধন পালন করবেন।

জানা গেছে, আগামীকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সকাল ১১টা থেকে মানববন্ধন কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হলে মানববন্ধন থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। 

এ বিষয়ে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ মোঃ রাজ্জাকুল হায়দার বলেন,  বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করতে প্রায় চার বছর সময় লেগে যায়। এই অবস্থায় অনেকের বয়স শেষ হয়ে গেছে। কাজেই বয়সে ছাড় পাওয়া ১৭তম নিবন্ধনধারীদের যৌক্তিক দাবি। আমরা আমাদের দাবি আদায়ে মানববন্ধনের ডাক দিয়েছি। সকল ভুক্তভোগীদের এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেওয়ার আহবানও জানান তিনি।’

মোঃ ইউসুফ ইমন নামে আরেক চাকরিপ্রার্থী জানান, ‘করোনার কারণে সরকার চাকরির ক্ষেত্রে ৩৯ মাস বয়সে ছাড় দিয়েছিল। এই ছাড় পাওয়ার প্রকৃত দাবিদার ১৭তম নিবন্ধনধারীরা। বয়সে ছাড় দেওয়া না হলে অর্ধেকের বেশি নিবন্ধনধারী চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবেন। এর দায় এনটিআরসিএ কোনো ভাবেই এড়াতে পারে না। আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো। আমরা আশা করছি আমাদের যৌক্তিক দাবি আদায়ে সকল নিবন্ধনধারী আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।’

এর আগে একই দাবিতে, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বরা।

এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
জনগণকে কেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হচ্ছে না, এমপিকে চ…
  • ৩১ মার্চ ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
আজ ‘জুলাই সনদ’ নিয়ে দুঘণ্টা আলোচনা হবে সংসদে
  • ৩১ মার্চ ২০২৬
জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, গণবিজ্ঞপ্তি দিয়ে …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence