১৭তম নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ

২৫ জানুয়ারি ২০২৪, ০৭:৩৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারছেন।

এর আগে গত মঙ্গলবার ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে সভায় বসে এনটিআরসিএ। এ সভায় জাতীয় মেধাতালিকার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে কবে এ মেধাতালিকা প্রকাশ হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়।

তথ্যমতে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই মেধাতালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।

গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল, বকেয়া বেতন নিয়ে যা বলছে মন্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
গুলশানের এডিসি সরোয়ারসহ চার কর্মকর্তাকে বদলি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬