টেলিটকের সঙ্গে এনটিআরসিএ’র সভায় যে সিদ্ধান্ত হলো

২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সভা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সভায় মেধাতালিকা প্রণয়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সভা সূত্রে জানা গেছে, ১ম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে মেধাতালিকা করা হবে। বিষয়টি নিয়ে কিছু জটিলতা দেখা দেওয়ায় এখনো মেধাতালিকা তৈরির কাজ শেষ করতে পারেনি টেলিটক। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে মেধাতালিকা তৈরির আশ্বাস দিয়েছে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘টেলিটকের সঙ্গে আমাদের সভা ফলপ্রসু হয়েছে। আশা করছি আগামী ১০ দিনের মধ্যে ১৭তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে জাতীয় মেধাতালিকা প্রকাশিত হবে।’

তথ্যমতে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই মেধাতালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। 

গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
চবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা, চালাতে পার…
  • ১৪ নভেম্বর ২০২৬
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
জাপানের সামনে অসহায় ব্রাজিল, এগিয়ে থেকে বিরতিতে জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950