১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ১৫ মার্চ

২৪ জানুয়ারি ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গেল বছরগুলোতে স্কুল ও কলেজ পর্যায়ে পৃথক পৃথক দিনে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবারে একইদিনে হচ্ছে এ নিয়োগ পরীক্ষা।

এর আগে গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০।

প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা পড়বে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০%। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলেছে একাধিক ক্লু, যা বলছেন পুলিশ সুপার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট নিয়ে যে ব্যাখ্যা দিল বিশ্বব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কুমিল্লায় চাকরি করতে এসেছি— এটাই কি আমার অপরাধ’
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মায়ের সঙ্গে ইফতার বিলিয়েছিল অপ্রতীম, আজ সে নেই
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তাসকিন-নাহিদ না থাকলেও জাকের কেন দলে, ব্যাখ্যা দিলেন প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে চালু হলো স্মার্ট আইডি কার্ড, শিক্ষার্থীরা পাব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬