৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন নতুন চেয়ারম্যান

১৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
সাইফুল্লাহিল আজম

সাইফুল্লাহিল আজম © ফাইল ছবি

‘আমি মাত্র যোগদান করেছি। কিছু বিষয় নিয়ে এনটিআরসিএ কাজ করছে। তবে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে। এরপর কোনটি কোন অবস্থায় রয়েছে সে বিষয়ে মন্তব্য করা যাবে।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম।

১৭তম নিবন্ধনে উত্তীর্ণদের অনেকেরই বয়স শেষ হয়ে যাচ্ছে। এজন্য দ্রুত ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তি কবে হতে পারে? এমন প্রশ্নের জবাবে সাইফুল্লাহিল আজম বলেন, ‘৫ম গণবিজ্ঞপ্তির বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য এখনই করতে চাচ্ছি না।’

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল মন্ত্রণালয়

আমাদের সকল তথ্য এনটিআরসিএ’র ওয়েবসাইটে দেওয়া থাকবে জানিয়ে এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা নতুন কিছু উদ্যোগ নিতে যাচ্ছি। এখন থেকে আমাদের কর্মকাণ্ডের সকল তথ্য ওয়েবসাইটে দেওয়া থাকবে। সাধারণ চাকরিপ্রার্থী থেকে সাংবাদিক সবাই এখান থেকে তথ্য নিতে পারবেন।’

এর আগে গত ২১ ডিসেম্বর প্রেষণে এনটিআরসিএর চেয়ারম্যান পদে নিয়োগ পান মো. সাইফুল্লাহিল আজম। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

গত ২০ ডিসেম্বর অবসরে যান এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান এনামুল কাদের খান। ২০২১ সালের ৩ মে এনামুল কাদের খান এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছিলেন। 

পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে নাহিদ পেছনের সারিতে, সমালোচনা
  • ২৭ মার্চ ২০২৬
তসবিহ দানা গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ২৭ মার্চ ২০২৬
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ ছাত্রদল নেতার হামলা, রক্তাক্ত শিক…
  • ২৭ মার্চ ২০২৬
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence