১৭তম নিবন্ধনের জাতীয় মেধাতালিকা নিয়ে যা জানালেন সচিব

০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
মো. ওবায়দুর রহমান ও এনটিআরসিএর লোগো

মো. ওবায়দুর রহমান ও এনটিআরসিএর লোগো © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার কাজ চলছে। যে কোনো মুহূর্তে জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হতে পারে।

আজ মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত সপ্তাহের শেষ দিকে ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের তথ্য টেলিটকের কাছে পাঠানো হয়। এই তথ্য এখন জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে ১ থেকে ১৬তম নিবন্ধনধারীদের জাতীয় মেধাতালিকা রয়েছে। ১৭তম যুক্ত হলে এটি ১-১৭তম নিবন্ধনধারীদের জাতীয় মেধাতালিকা হবে। 

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করবে টেলিটক। আমরা তাদের তথ্য সরবরাহ করেছি। টেলিটকের কাজ শেষ হওয়া মাত্র তারা জাতীয় মেধাতালিকা প্রকাশ করবে।

তথ্যমতে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই মেধাতালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। 

গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
চবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা, চালাতে পার…
  • ১৪ নভেম্বর ২০২৬
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
জাপানের সামনে অসহায় ব্রাজিল, এগিয়ে থেকে বিরতিতে জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950