১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩৯৮৫ প্রার্থী

২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সংগৃহীত

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়।

প্রার্থীরা রাত ১০টার পর এনটিআরসিএর ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। তাছাড়া আবেদনের সময় প্রার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করেও টেলিটকের পক্ষ থেকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষা দেওয়া প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ২৩ হাজার ৯৮৫ জন উত্তীর্ণ হয়েছেন।

এদিকে, মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও ১ হাজার ২৫৫ জন প্রার্থী ফেল করেছেন। ভুল বিষয়ে আবেদন, মৌখিক পরীক্ষায় নিজের নাম-পরিচয় সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় অনেকে উত্তীর্ণ হতে পারেননি বলে জানিয়েছেন এনটিআরসিএ কর্মকর্তারা।

অন্যদিকে উত্তীর্ণদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর পার হয়ে যাবে, তাদের ক্ষেত্রে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দিতে শিক্ষা মন্ত্রণালয়ে অনুরোধ করবে এনটিআরসিএ। হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন বলে এনটিআরসিএ সূত্র জানিয়েছে।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ব্যাচ ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় ব্যাচের পরীক্ষা নেওয়া হয়।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
চবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা, চালাতে পার…
  • ১৪ নভেম্বর ২০২৬
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
জাপানের সামনে অসহায় ব্রাজিল, এগিয়ে থেকে বিরতিতে জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে যা বলছে মাউশি
  • ১৪ নভেম্বর ২০২৬
৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950