এনটিআরসিএর নতুন চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম

২২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
মো. সাইফুল্লাহিল আজম

মো. সাইফুল্লাহিল আজম © টিডিসি ফটো

স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজমকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান করেছে সরকার। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কাজ হলো দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা।

২০২১ সালের ৩ মে অতিরিক্ত সচিব এনামুল কাদের খান এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে পদায়ন হয়েছিল। গত বুধবার (২০ ডিসেম্বর) এনামুল কাদের খান এনটিআরসিএ থেকে অবমুক্ত হয়েছেন এবং পরদিন বৃহস্পতিবার থেকে তার অবসরোত্তর ছুটি শুরু হয়েছে।

এনামুল কাদের খান চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় ৬৭ হাজারের বেশি নতুন শিক্ষক নিয়োগ সুপারিশ পেয়েছে। এর আগে তিনি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত ছিলেন।

৩০ দিনের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হবে রোনালদোকে
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত …
  • ২০ অক্টোবর ২০২৬
বিএমইউতে বিশ্ব স্পাইন ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত
  • ২০ অক্টোবর ২০২৬
যে সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারানো জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০
  • ২০ অক্টোবর ২০২৬