মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের পরীক্ষার তারিখ জানাল এনটিআরসিএ

১২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় নির্ধারিত দিনে উপস্থিত হতে পারেননি তাদের মৌখিক পরীক্ষার নতুন সময় জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ২১ ডিসেম্বর এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এনটিআরসিএ’র সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. মোঃ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেননি মর্মে আবেদন করেছেন তাদের মৌখিক পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর  ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে।’

এতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল নম্বরে টেলিটক বাংলাদেশ লিঃ এর SMS এর মাধ্যমে পরিবর্তিত এ তারিখ অবহিত করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণকালে পূর্ব নির্ধারিত তারিখের জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্র এবং প্রবেশপত্রে বর্ণিত (ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates) ও নম্বরপত্র (Transcripts / Marks Sheets ) (খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও (গ) এডমিট কার্ড এর মূল কপিসহ এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ: গ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গলে নিথর অপ্রীতমের লাশের সঙ্গে যে নির্মমতা ঘটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬