৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান 

১৬ নভেম্বর ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
এনামুল কাদের খান ও এনটিআরসিএর লোগো

এনামুল কাদের খান ও এনটিআরসিএর লোগো © ফাইল ফটো

দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অর্ধলাখ শিক্ষকের পদ শূন্য রয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে এখনই ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে ভাবতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গতকাল বুধবার এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে এখনো আলোচনার সময় আসেনি। আমরা প্রথমে ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করব। নিবন্ধনের ফল প্রকাশ হয়ে গেলে তখন ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন: ১৮তম নিবন্ধনের প্রিলি কবে— যা বললেন চেয়ারম্যান

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু হবে। তবে জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় ফেব্রুয়ারি অথবা মার্চে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে কাজ শুরু হবে। ৭ জানুয়ারি নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা না হলে মার্চের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে বিষয়টি নির্ভর করবে শিক্ষা মন্ত্রণালয়ের উপর।

সার্বিক বিষয়ে এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তাই এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। 

দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ২১ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
‘পাসপোর্টে এখনও বঙ্গবন্ধুর মাজার-সেতু-নভোথিয়েটার’, ক্ষোভ রা…
  • ২৮ মার্চ ২০২৬
বন্ধ হচ্ছে বাবে আল-মানদাব প্রণালি, বিশ্ব অর্থনীতিতে চরম বিপ…
  • ২৮ মার্চ ২০২৬
নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, করলেন মন্ত্রী-এমপি ও দলীয় …
  • ২৮ মার্চ ২০২৬
পে-স্কেল আদায়ে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence