শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি করে চাকরির অভিযোগ

৩০ মে ২০২৩, ০৩:২৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি করে চাকরির অভিযোগ

শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি করে চাকরির অভিযোগ © সংগৃহীত

পিরোজপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধনের সনদ জালিয়াতি করে অপূর্ব কুমার রায় নামে এক শিক্ষকের চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত অপূর্ব কুমার রায় জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের সাচিয়া গ্রামের বীরেন্দ্র নাথ রায়ের ছেলে।

অভিযুক্ত ওই শিক্ষক জেলার সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের মাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিষয়ের (ইনডেক্স-১০৫৩৯১৫) সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন। গত ২০১৩ সালের ১ সেপ্টেম্বর ওই স্কুলে চাকরি নেন তিনি।

ওই শিক্ষকের দাবি তিনি এর আগে সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৩১২০০৩৬০ রোল ও রেজি: নম্বর ৯০০০৭৩৩৯/২০০৯ এর পরীক্ষার্থী হিসাবে পাশ করে ২০১১ সালের ১ জানুয়ারি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ইছামতি উচ্চ বিদ্যালয়ে চাকরি নেন। ওই চাকরির অভিজ্ঞতা ও ইনডেক্স ব্যবহার করে পিরোজপুরে পুনরায় চাকরি নিয়েছেন।

অনুসন্ধানের তথ্য বলছে, তিনি একই সালের একই রেজিস্ট্রেশনের ৩১৭১৬৫৮৪ রোলের শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় পাস দেখিয়ে সিলেটের জকিগঞ্জে চাকরি নেন। সেখানে তার বেসরকারি শিক্ষক নিবন্ধনের সনদ জালিয়াতির তথ্য মিললে কৌশলে তিনি চাকরি ছেড়ে পিরোজপুরে চলে আসেন।

এছাড়াও সপ্তম নিবন্ধনের ফলাফল ২০১২ সালের ৪ মার্চ প্রকাশিত হলেও তিনি এর আগেই গত ২০১১ সালের ১ জানুয়ারি এমপিওতে শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হন।

এ নিয়ে চুঙ্গাপাশা মাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার জানান, তিনি আমার যোগদানের আগে নিয়োগ নিয়েছেন। কাজেই তার নিবন্ধন সনদ সম্পর্কে আমার কিছু জানা নেই।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬