অক্টোবরে হচ্ছে না চতুর্থ গণবিজ্ঞপ্তি!

০৩ অক্টোবর ২০২২, ০৯:৪৭ AM
 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য চলতি অক্টোবরের শেষ সপ্তাহে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে শূন্য পদের তথ্য তিন অধিদপ্তরের মাধ্যমে যাচাই করায় এটি সম্ভব নাও হতে পারে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার অধ্যক্ষরা এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি শূন্য পদের (এমপিও) তথ্য দিয়েছেন। এই তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হবে। এরপর শূন্য পদের যে তথ্য পাওয়া যাবে সেটিই চূড়ান্ত তথ্য। এই তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ওই সূত্র আরও জানায়, তিন অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করার কারণে অক্টোবর মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম। কেননা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত অধিদপ্তরগুলো তথ্য যাচাইয়ের সময় পাবে। এরপর সময় আরও বাড়ানো হতে পারে। কেননা কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরে জনবল সংকট রয়েছে। ফলে তথ্য যাচাই করতে এই দুই অধিদপ্তরের কিছুটা সময় বেশি লাগতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা সোমবার (৩ অক্টোবর) সকালে ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রায় ৭০ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হবে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে তথ্য যাচাইয়ের সময় বেধে দেওয়া হয়েছে। এরপর অধিদপ্তর আরও সময় চাইলে সেটি বাড়ানো হবে।

অক্টোবরে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এটি নির্ভর করছে অধিদপ্তরগুলোর ওপর। আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুত। অধিদপ্তরগুলো সঠিক সময়ে কাজ শেষ করতে না পারলে অক্টোবরে গণবিজ্ঞপ্তি সম্ভব হবে না।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে এনটিআরসিএ এখন পর্যন্ত তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই তিন গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে  ৮০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950