২৩ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিতে চায় এনটিআরসিএ

১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৩ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © লোগো

স্থগিত হওয়া ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এনটিআরসিএর সচিব মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

সেই প্রস্তাবে বলা হয়, প্রথম দিনে (২৩ ডিসেম্বর) স্কুল ও পরের দিন ২৪ ডিসেম্বর কলেজপর্যায়ে এ পরীক্ষা আয়োজন করতে চায় এনটিআরসিএ। এটি অনুমোদন হলে দ্রুত পরীক্ষা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে এনটিআরসিএ। এতে আবেদনকারীদের প্রায় তিন বছরের অপেক্ষার অবসান হবে। 

প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ডের ৯৩তম সভায় প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ ডিসেম্বরে গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। এর ভিত্তিতে আগামী ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্কুল-২ ও স্কুলপর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা ও ২৪ ডিসেম্বর শনিবার একই সময়ে কলেজপর্যায়ের পরীক্ষা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।

আরও পড়ুন: মা হতে চলেছেন মাহিয়া মাহি

প্রস্তাবে আরও বলা হয়, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করে। ওই বছরেরই ১৫ ও ১৬ মে এটির প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের পর ওই বছরের ২৬ এপ্রিল পরীক্ষা দুটি স্থগিত করা হয়। 

নিবন্ধন পরীক্ষার নিয়ম অনুযায়ী প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হবে। এ পরীক্ষায় উত্তীর্ণদের ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এনটিআরসিএর সচিব মো. ওবাইদুর রহমান বলেন, ১৭তম নিবন্ধন পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে আগামী ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু করা হবে। আমরা পরীক্ষার প্রশ্নপত্র ছাপাতে বিজি প্রেসের সঙ্গে কথা বলেছি। পরীক্ষাকেন্দ্র নির্ধারণের কাজও শুরু করা হয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950