প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২৭ জুন পর্যন্ত

২১ জুন ২০২৬, ০৩:৩৫ PM
প্রজেক্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে

প্রজেক্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটি প্রটেকশন, এইচসিএমপি বিভাগে ‘প্রজেক্ট অফিসার, কমিউনিটি গ্রুপ ফ্যাসিলিটেটর’ পদে কর্মী নিয়োগে ২০ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;

পদের নাম: প্রজেক্ট অফিসার, কমিউনিটি গ্রুপ ফ্যাসিলিটেটর;

বিভাগ: প্রটেকশন, এইচসিএমপি;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৭ জুন পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, বার্ষিক ইনক্রিমেন্ট, বিমা সুবিধা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;

কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ওয়াটারএইড নিয়োগ দেবে ইয়ং প্রফেশনাল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৪ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ জুন ২০২৬; 

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬