সিনিয়র নার্স নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ৬ জুন পর্যন্ত

৩১ মে ২০২৬, ০৮:২৭ AM
সিনিয়র নার্স নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে

সিনিয়র নার্স নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটি স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি বিভাগে ‘সিনিয়র নার্স’ পদে কর্মী নিয়োগে ২৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;

পদের নাম: সিনিয়র নার্স;

বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক; 

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে চাকরি, আবেদন শেষ ৫ জুন

অন্যান্য সুযোগ-সুবিধা: বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি, মোবাইল বিল, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;

কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: সরাসরি ভাইভা দিয়ে চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, আবেদন একাধিক পদে

আবেদনের যোগ্যতা—

*নার্সিংয়ে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক জ্ঞান এবং প্রশিক্ষণ পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে জ্ঞান থাকতে হবে; 

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি লাজ ফার্মায়, পদ ২০, কর্মস্থল ঢাকা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬