ব্র্যাক নেবে সিনিয়র প্রজেক্ট অফিসার, আবেদন অনলাইনে

২৭ জুন ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
সিনিয়র প্রজেক্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে

সিনিয়র প্রজেক্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি এডটেক, শিক্ষা, এইচসিএমপি বিভাগে ‘সিনিয়র প্রজেক্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;

পদের নাম: সিনিয়র প্রজেক্ট অফিসার;

বিভাগ: এডটেক, শিক্ষা, এইচসিএমপি;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ৫০ হাজার বেতনে চাকরি বেসরকারি উন্নয়ন সংস্থায়, নিয়োগ উপজেলা পর্যায়ে

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি,  সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ৬০ হাজার বেতনে চাকরি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*সিএসই/ইইই/আইটি/শিক্ষা বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ব্র্যাক নিয়োগ দেবে উপজেলা পর্যায়ে, আবেদন স্নাতক পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬