গ্যাসের আগুনে দগ্ধ হয়ে কলেজ শিক্ষিকার মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ AM
কলেজ শিক্ষিকা তাহমিনা মুনা

কলেজ শিক্ষিকা তাহমিনা মুনা © সংগৃহীত

কুমিল্লায় রান্না করার সময় গ্যাসের আগুনে দগ্ধ কলেজ শিক্ষিকা তাহমিনা মুনাকে (৩২) বাঁচানো যায়নি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুনার স্বামী নাট্যকর্মী আবৃত্তি শিল্পী সুমন সালাহউদ্দিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মুনার স্বামী জানান, গত ২৯ আগস্ট রাতে তার স্ত্রী নগরীর রেইসকোর্স ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন। মুনাকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেও আহত হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন মুনার কোমড়সহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। তার অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

মুনা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০০৭- ২০০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৫ সাল থেকে তিনি কুমিল্লা মডেল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার ২ বছর ৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

গাজীপুর ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
  • ০৪ মার্চ ২০২৬
সরকারি হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি দিতে নির্দেশ,…
  • ০৪ মার্চ ২০২৬
ফেসবুক স্টোরিতে লিখেছিলেন ‘এবার গন্তব্য পরিবার’, ফিরলেন লাশ…
  • ০৪ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগের স্ট্যান্ডার্ড প্রক্রিয়া
  • ০৪ মার্চ ২০২৬
এবারও কপাল খুলল না মির্জা আব্বাসের!
  • ০৪ মার্চ ২০২৬
গ্রামীণ ওয়াটারের বোর্ড সভায় যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনুস
  • ০৪ মার্চ ২০২৬