বোনের বিবাহ বিবাহবার্ষিকীতে রেস্টুরেন্টে খাওয়া হলো না উর্মীর

৩০ আগস্ট ২০২২, ০৫:০৭ PM
ঢাকা মেডিকেল মর্গ

ঢাকা মেডিকেল মর্গ © সংগৃহীত

বড় বোনের বিবাহবার্ষিকী উপলক্ষে রেস্টুরেন্ট খাওয়ার জন্য বোনের দেবরের সাথে মোটরসাইকেলে করে তিনশ ফিট যাচ্ছিলেন সাদিয়া আফরিন উর্মি (২২)। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে উঠলে পিছন থেকে বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে যান তিনি। পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। এ ঘটনায়  তার সাথে থাকা মোটরসাইকেল চালক নাজমুল (২৫) আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সায়েদাবাদ মেয়র হানিফ ফ্লাইওভারে ওপরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঊর্মিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, প্রাণ গেল কলেজছাত্রীর

আহত নাজমুল জানান, তাঁদের বাড়ি ধোলাইপাড় দনিয়া ক্লাবের পাশে। ঊর্মি তাঁর বড় ভাইয়ের শ্যালিকা। বড় ভাইয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য তাঁরা চারজন বাসা থেকে দুটি মোটরসাইকেল যোগে তিনশ ফিট যাচ্ছিলেন। হানিফ ফ্লাইওভারের ওপর উঠলে একটি বাস তাঁদের (নাজমুল ও ঊর্মি) মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

ঊর্মির বাবা আব্দুর রাশিদ বলেন, তাঁদের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী ধোলাইপাড় দুনিয়া ক্লাবের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। ঊর্মি তিতুমীর কলেজে মার্কেটিংয়ে তৃতীয় বর্ষে পড়তেন। দুই বোনের মধ্যে তিনি ছোট।

তিনি আরো বলেন, আফরিন তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। জরুরি বিভাগে নাজমুলের চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নাজমুলের হাত ও পায়ে সামান্য আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আলী বলেন, ‘একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ যায় ওই ছাত্রীর। চালক আটক আছে, বাসটি জব্দ করা হয়েছে।’

কালিতে ঢেকে দেওয়া হলো মীর মুগ্ধর মুখাবয়ব
  • ১১ নভেম্বর ২০২৬
বদলি হলেন সরাইল থানার ওসি
  • ১১ নভেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩
  • ১১ নভেম্বর ২০২৬
আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির…
  • ১১ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে, বারান্দা থেকে পড়ে ২ বছরের শিশুর …
  • ১১ নভেম্বর ২০২৬
শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950