চা শ্রমিকদের সঙ্গে শনিবার মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

৩০ আগস্ট ২০২২, ০৩:৫২ PM
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী © সংগৃহীত

দেশের চা শ্রমিকদের সঙ্গে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন, সব কিছু আলোচনা করে যা হয়েছে সেটা হচ্ছে, শ্রমিকদের পক্ষে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি নির্ধারণ করে দিয়েছেন ১৭০ টাকা।

আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা

মজুরি বাড়ানো ঘোষণার পর দিন রোববার সকাল থেকে সব চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা।

দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬