সাংবাদিকদের ‘বদভ্যাস’ ছাড়তে বললেন পররাষ্ট্রমন্ত্রী

২৭ আগস্ট ২০২২, ০২:৫৪ PM
 পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

‘আমরা তো বেহেশতে আছি’ ও ‘আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা’ চাওয়ার বক্তব্য দিয়ে দেশের মানুষ ও নিজ দলীয় নেতাদের সমালোচনার মুখে পড়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে তিনি এর দোষ চাপান সাংবাদিকদের ওপর। এবার সাংবাদিকদের ‘বদভ্যাস’ ছাড়ার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এমন আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মাঝেমধ্যে ছাত্রলীগ কিছু না করলেও জোর করে সাংবাদিকরা তাদের নাম ঢুকিয়ে দেন। আল্লাহর ওয়াস্তে এই বদভ্যাস ছাড়ুন। এই বদভ্যাস ছাড়লে খুশি হব।”

আরও পড়ুন: প্রেমিকার বাড়িতে আত্মহত্যা করলেন প্রেমিক

এ সময় ছাত্রলীগের প্রতি তিনি বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে জানার পাশাপাশি তাঁর জীবনী পড়া ও তার লেখা বই পড়ার আহ্বান জানান। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence