সেব্রিনা ফ্লোরার স্বাস্থ্যের উন্নতি

২৬ আগস্ট ২০২২, ০২:৪২ PM
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা © সংগৃহীত

অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। 

শুক্রবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা পিত্ত নালীর স্টেনোসিস চিকিৎসার জন্য ইআরসিপি করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল। এমনকি এর ফলশ্রুতিতে তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হচ্ছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে আশার কথা উনি গত দুইদিন কিছুটা ভালো আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তার ইউরিন আউটপুট শুরু হয়েছে। এছাড়া উনার সিটি রিপোর্টও ভালো এসেছে৷ 

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, আগে থেকে কোলানজাইটিস বা বাইলডাক্টে প্রদাহজনিত অসুস্থতার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন ফ্লোরা। এতে কিছু জটিলতা দেখা দেয়ায় সেখানে ভর্তি করা হয়েছে।

 আরও পড়ুন: বাড়ি যেতে চাওয়ায় দুই শিক্ষক মিলে পেটালেন ছাত্রকে

এ গুজব প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দের সাথে তার পরিবারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। উনার অসুস্থতার বিষয়ে গুজব বা বানোয়াট খবর না ছড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। 

২০২০ সালে করোনা মহামারির শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। টেলিভিশনে দেশের মানুষের সামনে নিয়মিত করোনা মহামারির পরিস্থিতি নির্দিষ্ট সময়ে অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন। তখন থেকেই তার নামটি দেশব্যাপী বেশ পরিচিতি পায়।

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মহানগরের ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬