হাঁসের ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্নাতক পড়ুয়া ছাত্রের

২৩ আগস্ট ২০২২, ০৬:৪৯ PM
আশরাফুল ইসলাম

আশরাফুল ইসলাম © সংগৃহীত

রংপুরে হাঁসের ছানাকে বাঁচাতে গিয়ে অটো উল্টে স্নাতক পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বদরগঞ্জ উপজেলার বৈরামপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আশরাফুল ইসলাম (২২)। তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন এলাকার সাইবুর রহমানের ছেলে। আশরাফুল দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

আরও পড়ুন: ছাত্রকে পিটিয়ে সাতটি বেত ভাঙলেন কোচিংয়ের শিক্ষক, ভিডিও ভাইরাল

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি বদরগঞ্জ যাওয়ার পথে কালুপাড়া ইউনিয়নের বৈরামপুরের সড়কে থাকা একদল হাঁসের ছানাকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক করায় একটি অটো রিকশা সড়কেই উল্টে যায়। এতে যাত্রী আশরাফুল ইসলাম অটোর নিচে পরে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও জানান, আশরাফুল  ছুটিতে বাড়ি এসে উপজেলা সদরে পারিবারিক কাজে যাচ্ছিলেন তিনি।

নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬