কখন কী কী বন্ধ থাকবে, জানাল ডিএসসিসি

২২ আগস্ট ২০২২, ০৩:৩৩ PM
শপিংমল

শপিংমল © সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কর্ম-ঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দিয়েছে সরকার। প্রতিষ্ঠানের ধরন-ভেদে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য-বৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিং-মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এখতিয়ারধীন এলাকায় ১ সেপ্টেম্বর সকাল থেকে সব দোকান-পাট, শপিং-মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ, চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান ইত্যাদির সময়সূচী নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বুধবার থেকে অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা

বিজ্ঞপ্তি অনুযায়ী, সব ধরণের দোকান-পাট, শপিং-মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টায় বন্ধ হবে। রান্না করা হয় এমন রেস্তোরা রাত ১০টায় এবং খাবার সরবরাহ করা হয় এমন রেস্তোরা রাত ১১টায় বন্ধ হবে।

এ ছাড়া, চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা রাত ১১টা পর্যন্ত, সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাস…
  • ০৩ এপ্রিল ২০২৬
শিশুদের অনলাইনে ক্লাস নেয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে: ডা. শফ…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় দোকান-শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে…
  • ০৩ এপ্রিল ২০২৬