এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, আহত ২০

০৮ আগস্ট ২০২২, ১০:১১ PM

© ফাইল ছবি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুটি বাসের মধ্যে সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেয়টখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, রাত ৯ টর দিকে ঢাকা টু মাওয়াগামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে একই দিক থেকে বেপরোয়া গতিতে আসা দূরপাল্লার সোহাগ পরিবহন পিছন দিকে ধাক্কা দিলে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। 

আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। হাসারা হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল ইসলাম জানান, বাস দুটি আটক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোট ১৫ জন রোগী আমাদের হাসপাতালে এসেছে। সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।

 

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence