মারা গেলো পদ্মা, সুস্থ আছে স্বপ্ন ও সেতু

২৩ জুলাই ২০২২, ০৮:১৬ PM
স্বপ্ন-পদ্মা-সেতু

স্বপ্ন-পদ্মা-সেতু © সংগৃহীত

দিনাজপুরে একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশুর (স্বপ্ন, পদ্মা ও সেতু) মধ্যে পদ্মা নামে শিশুটি মারা গেছে। তবে বাকি দুই শিশু স্বপ্ন ও সেতু সুস্থ রয়েছেন। শিশুটির বাবা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৩ জুলাই) বিকালে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে শিশুটির মৃত্যু হয়। 

পরিবার সূত্রে জানা গেছে, বিরামপুরে ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে তিন সন্তান জন্ম দেন সাদিনা বেগম। পরে একসঙ্গে জন্ম নেওয়া নবজাতকদের নাম রাখা হয় স্বপ্ন-পদ্মা-সেতু। অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য পদ্মা নামের শিশুটিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরদিন শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পদ্মার বাবা জাহিদুল ইসলাম বলেন, ‘তিন সন্তানকে সুস্থ রেখে বাজারে গিয়েছিলাম। কিছুক্ষণ পর তাদের মা মোবাইলে পদ্মার অসুস্থতার বিষয়ে জানান। বাড়িতে আসার আগেই শিশু পদ্মার মৃত্যু হয়। তবে স্বপ্ন ও সেতু সুস্থ রয়েছে।

এ ব্যাপারে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘বিষয়টি মোবাইলে জেনেছি। অন্য শিশুদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।’

তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬