পদ্মা সেতু দেখতে মমতাকে শেখ হাসিনার আমন্ত্রণ

২০ জুলাই ২০২২, ১২:১৭ AM
শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়

শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহিত

গর্বের পদ্মা সেতু পরিদর্শনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বাংলাদেশের পাঠানো আমন্ত্রণপত্র পৌঁছেছে মমতার কার্যালয় নবান্নে।

মঙ্গলবার ঢাকা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো আমন্ত্রণ পত্রে হাসিনা লিখেছেন, ‘‌বাংলাদেশ সফরে আপনাকে আমন্ত্রণ রইল। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরে আশা করছি আপনার সঙ্গে দেখা হবে।’‌

একইসঙ্গে শেখ হাসিনা মুখ্যমন্ত্রীকে চিঠিতে লেখেন, ‘পদ্মার ওপর এই নতুন সেতু নির্মাণ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আত্মিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে।’‌

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের উষ্ণতা রয়েছে পাঠানো পত্রে। বঙ্গবন্ধুকন্যা লিখেছেন, ‘দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ় করতে একযোগে কাজ করার বিকল্প নেই।’

আগামী সেপ্টেম্বরে মমতার দিল্লি সফরের এই মুহূর্তে কোনও সূচি নেই। তবে শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে তখন মমতা হয়তো দিল্লি যেতেও পারেন।

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬