বরের বাড়িতে ৫০ যাত্রী নিয়ে হাজির কনে

১৪ জুলাই ২০২২, ০৯:১০ PM
বরের বাড়িতে ৫০ যাত্রী নিয়ে হাজির কনে

বরের বাড়িতে ৫০ যাত্রী নিয়ে হাজির কনে © সংগৃহীত

বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যাওয়ার প্রচলন চলে আসছে যুগের পর যুগ। চিরাচরিত এ নিয়ম ভেঙ্গে ৫০ জন যাত্রী নিয়ে কনে বরের বাড়িতে গিয়ে বিয়ে করেছেন।

বুধবার ব্যতিক্রমী এ ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনের নাম ইতি সেলিনা। তার বাড়ি শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আব্দুল কাদেরের মেয়ে। পেশায় স্কুলশিক্ষক তিনি। আর বর শান্ত লস্কর দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক। 

বর ও কনে সংস্কৃতিমনা। আর এ থেকেই দুজনের পরিচয়। তাদের বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হলে সামাজিক বৈষম্য দূর করতে কনে বরের বাড়ি বিয়ে করতে যাবেন বলে ঠিক করেন। কনে তার আত্মীয়-স্বজন নিয়ে হাজির হন বরের বাড়িতে। বিয়ের অনুষ্ঠানস্থলের প্রবেশমুখে যেভাবে বরকে বরণ করা হয় তেমনি এই বিয়েতে কনেকে ফুলের মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে বরণ করে নেন বরপক্ষের আত্মীয়-স্বজনরা। এরপর বরের বাড়িতে বর-কনে পাশাপাশি আসনে বসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অনুষ্ঠান শেষে কনে থেকে যান ছেলের বাড়িতে।

এ বিষয়ে কনে সেলিনা বলেন, ছেলেরা যদি পারে মেয়েদের বিয়ে করে নিয়ে আসতে, তাহলে মেয়েরা কেন পারবে না? নতুন নিয়ম অনুযায়ী বিয়ে করতে পেরে আমি অনেক খুশি। প্রথমে ভেবেছিলাম, এভাবে বিয়ে করব, ঠিক হবে কিনা। কিন্তু পরে আমি রাজি হই। বিয়েতে এজন্য অনেক আনন্দ হয়েছে। শুরুতে দুই পরিবারের আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশী আপত্তি জানালেও পরে তারা রাজি হন।

বর এম এ মালেক শান্ত বলেন, পুরুষ শাসিত সমাজে নারী-পুরুষের সমান অধিকারের বহিঃপ্রকাশে প্রথা ভেঙে নতুনভাবে বিয়ে করার বিষয়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগ: ফেসবুক
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬