পদ্মাসেতুর নাট খোলা যুবকের বাড়িতে ছাত্রলীগের হামলা-ভাঙচুরের অভিযোগ

২৭ জুন ২০২২, ১০:০২ PM
হামলা-ভাঙচুর

হামলা-ভাঙচুর © সংগৃহীত

পদ্মাসেতুর রেলিংয়ের নাট খোলার অভিযোগে গ্রেফতার বায়জিদ তালহার (৩০) বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুন) বিকালে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে বায়জিদের বাড়ির লোকজন জানিয়েছেন, হামলাকারীরা ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা হামলার সময়ে একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন।  

জানা গেছে, গ্রেফতার বায়জিদ পটুয়াখালী সদর উপজেলার তেলিখালী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে ও রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

এদিকে, রাজধানীর শান্তিনগর থেকে বায়জিদকে গ্রেফতারের পর তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বায়েজিদের বিরুদ্ধে পদ্মাসেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এ ব্যাপারে বায়জিদের ভাবি খাদিজা আক্তার জানান, বিকালে সাত থেকে আটটি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জনের একটি দল রামদা ও দেশি অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় তারা এলোপাথাড়ি হামলা চালিয়ে বসতঘরে ভাঙচুর চালায়। 

তিনি আরও জানান, বায়জিদের বৃদ্ধবাবা মো. আলাউদ্দিন মৃধা ও মা পিয়ারা বেগম ঢাকাতে থাকেন। এই বাড়িতে তিনি একাই থাকেন। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন তিনি। হামলাকারীরা ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিল বলেও জানান তিনি।

জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি হৃদয় আশীষ জানান, পদ্মাসেতু জাতীয় সম্পদ, দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে। পদ্মা সেতুর নাট খুলে তাচ্ছিল্য করায় স্থানীয়রা বায়জিদের ওপর খেপেছেন। স্থানীয় জনতা এর প্রতিবাদ করেছেন। এর সঙ্গে ছাত্রলীগ জড়িত না।

এদিকে হামলার ঘটনায় পুলিশের একটি দল বিকালে বায়জিদের গ্রামের বাড়িতে যায়। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মার্কিন ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস
  • ০৭ নভেম্বর ২০২৬
‘বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে পতিত হয়েছে, তখনই জিয়া পরিবার…
  • ০৭ নভেম্বর ২০২৬
রেলক্রসিং পার হয়েই ঘুমের ঘোরে বাসের নিয়ন্ত্রণ হারান চালক, ড…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘ইরানি বাহিনী যুদ্ধের আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী’
  • ০৭ নভেম্বর ২০২৬
৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ ছিল স্বাধীনতা রক…
  • ০৭ নভেম্বর ২০২৬
মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিয…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950