বন্যার পানিতে ডুবে স্কুল শিক্ষকের মৃত্যু

২১ জুন ২০২২, ১০:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বন্যার পানিতে ডুবে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় নেত্রকোনার মদন পৌর সদরের ইমদাদপুর গ্রামের সামনের সড়কের পাশের ডোবায় এই ঘটনা ঘটে। 

নিহত শিক্ষকের নাম মো. হাফিজুর রহমান। তিনি উপজেলার মাঘান গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে। নিহত হাফিজুর উপজেলার রানীহালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শশুরবাড়ি পৌরসভার ইমদাদপুর গ্রামে বসবাস করতেন হাফিজুর। মঙ্গলবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে মদন বাজারে আসেন। ফেরার পথে বন্যার পানির স্রোতে পড়ে গিয়ে ডুবে যান তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় অধ্যক্ষসহ ১০ শিক্ষক অবরুদ্ধ

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম। তিনি বলেন, পানিতে ডুবে হাফিজুর নামের এক শিক্ষক মারা গেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬