প্রেম করে ঘর ছেড়ে না পালানোর শপথ শিক্ষার্থীদের

২৫ মে ২০২২, ১১:১৯ AM
শপথবাক্য পাঠ

শপথবাক্য পাঠ © সংগৃহীত

প্রেমের ফাঁদে পড়ে ঘর ছেড়ে না পালানোর শপথবাক্য পাঠ করিয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের এ শপথবাক্য পাঠ করানো হয়।

ওসি হারুন অর রশিদের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা শপথ করে বলেছে— আমরা আজ থেকে শপথ করছি যে, আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিয়মিত পড়াশোনা চালাব এবং মা-বাবা ও শিক্ষকদের আদেশ মেনে চলব। অযথা মোবাইল ব্যবহার করব না। নিজেকে যোগ্য স্থানে প্রতিষ্ঠিত করার জন্য নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখব। কোনো প্রকার অবৈধ সম্পর্কে জড়াব না।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে পিতামাতার বিনা অনুমতিতে ঘর ছেড়ে পালানোর প্রতিরোধকল্পে সচেতন করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। তাই এ শপথ আয়োজন করা হয়েছে। 

এ সময় সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ সোনাইমুড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমান সময়ে সোনাইমুড়ীসহ জেলার বিভিন্ন জায়গায় অনেক মেয়ে প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে গেছে বলে তাদের পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ করেন। সে জন্যই পালিয়ে যাওয়া রোধেকল্পে এ ধরনের উদ্যোগ নেন ওসি।

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ায় কারাগারে ১৪ বছরের স্কুলছাত…
  • ০৪ আগস্ট ২০২৬
উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬