হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী

০৮ মে ২০২২, ১১:৩৯ AM
নুরুজ্জামান আহমেদ

নুরুজ্জামান আহমেদ © ফাইল ফটো

অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ বিভাগে রয়েছেন।

শনিবার (৭) রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে দিনগত রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে রমেক হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) চিকিৎসক শাকিল গফুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জে গ্রামের বাড়িতে থাকার সময় মন্ত্রীর বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। আড়াইটার দিকে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয়। তাকে সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: ঘরে পাওয়া গেল মা ও স্কুলপড়ুুুয়া দুই মেয়ের গলাকাটা লাশ

রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, মন্ত্রীর আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। শনিবার বুকে ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া শুরু করেন। বর্তমানে তিনি ভালো আছেন। তবে তার উন্নত চিকিৎসার জন্য আজই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হবে।

প্রসঙ্গত, ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬