ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

০৮ মে ২০২২, ১০:২৮ AM
ছুটি শেষে আজ থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছুটি শেষে আজ থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান © ফাইল ছবি

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে আজ থেকে খুলেছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। স্কুল-কলেজে ১৭ দিন ও সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিনের ছুটি শেষ হয়েছে শনিবার (৭ মে)।

জানা গেছে, গত ২১ এপ্রিল থেকে স্কুল-কলেজে শুরু হয়ে ছুটি শুরু হয়ে শনিবার (৭ মে) পর্যন্ত বন্ধ ছিল শ্রেণি। ১৭ দিনের ছুটি শেষ আজ থেকে খুলছে প্রতিষ্ঠান।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল ১৪ দিন। এসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি ছিল ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত। অন্য বছর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রমজানজুড়ে ছুটি থাকত।

তবে এবার করোনার ক্ষতি পুষিয়ে নিতে রমজানেও ক্লাস চালু রাখে সরকার। প্রথমে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলা হলেও ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। প্রাথমিকে ক্লাস চলে ২৩ এপ্রিল পর্যন্ত।

বকেয়াসহ নতুন পে স্কেলে আজ থেকে বেতন পাবেন সরকারি চাকরিজীবীর…
  • ০১ নভেম্বর ২০২৬
সংসার সামলে ১৫ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি
  • ০১ নভেম্বর ২০২৬
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, …
  • ০১ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে ফের বার্তা শিক্ষামন্ত্রীর
  • ০১ নভেম্বর ২০২৬
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন একনজরে
  • ০১ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে এক দেশে জরুরি অবস্থা ঘোষণা
  • ০১ নভেম্বর ২০২৬